ইসলামি দাওয়াতের পথ
সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহঃ
সাইয়েদ আবুল আ'লা মওদূদী রহঃ
আমাদের কথা
বিংশ শতাব্দীর শেষ নাগাদ বিজ্ঞান চরম উন্নতি ও উৎকর্ষ লাভ করেছে। কিন্তু এই উন্নতি মানুষকে নৈতিক ও আধ্যাত্মিক প্রশান্তি দিতে ব্যর্থ হয়েছে। কারণ, যেসব মতবাদের ভিতের উপর আধুনিক সভ্যতা ভর করে দাঁড়িয়ে আছে, সেগুলো মানবতাবোধের সহায়ক নয়। যক্ষ্মার জীবাণুর মতো মানব সভ্যতার প্রাণশক্তিকে নি:শেষ করে দিয়েছে এই মতবাদগুলো।
তাই বিশ্বমানবতা আজ হন্যে হয়ে ঘুরে ফিরছে একটি বিশ্বজনীন পুণ্যময় কল্যাণধর্মী জীবনাদর্শের খোঁজে। নি:সন্দেহে সে জীবনাদর্শ ইসলাম ছাড়া অন্য কিছু নয়। মানবতার কল্যাণাকাংখী যে কোনো সত্যসন্ধানী বিশ্বশান্তি ও মানবতার কল্যাণের জন্যে ইসলামি জীবনাদর্শকেই বেছে নেবেন নি:সন্দেহে।
